টিনেজারদের মেকআপ | পারফেক্ট লুক পেতে ফলো করুন ৬ টি স্টেপস!

টিনেজারদের মেকআপ এর প্রতি আগ্রহের শেষ থাকে না। কারন, ছোটবেলা থেকেই মাকে মেকআপ করতে দেখে মেকআপ এর প্রতি মোটামুটি সবার মধ্যেই একটা কৌতূহল জেগে উঠে। আমাদের মধ্যে অনেকেই তো মায়ের ভ্যানিটি ব্যাগে যা-ই পেয়েছি, সেগুলো দিয়েই মেকআপ আর ড্রেসআপ খেলেছি। তাই না? আর সেই থেকেই মেকআপে আমাদের হাতেখড়ি । আমাদের টিনেজ বয়সে এসে কৌতূহল মেটানোর জন্য বা না জেনে বুঝেই আমরা উল্টোপাল্টা মেকআপ করে ফেলি।


তাই টিনেজারদের স্কিনে কী ধরনের মেকআপ করলে ভালো হবে আর বয়সের সাথে কোন লুকটা মানানসই হবে, সেই ব্যাপারে আজকে কিছু স্টেপস রেকমেন্ড করবো। আপনি যদি টিনেজার হয়ে থাকেন, তাহলে পারফেক্ট লুক পেতে ফলো করুন ৬ টি স্টেপস। সেই সাথে মেকআপের কিছু টিপস আর ট্রিকসও জানা হয়ে যাবে। 


টিনেজারদের জন্য মেকআপ অ্যাসেনশিয়ালস 


এখন আমি কিছু মেকআপ প্রোডাক্ট সাজেস্ট করবো, যা টিনেজারদের মেকআপ লুকের জন্য পারফেক্ট হবে। কিন্তু এই প্রোডাক্টগুলো ডেইলি ব্যবহার না করলেও হবে, তবে এই প্রোডাক্টগুলো মেকআপ ব্যাগে থাকলে ভালোই হয়। তাহলে পারফেক্ট লুক পেতে আপনার ব্যাগে যেসকল প্রোডাক্টগুলো রাখবেন সেগুলো হলো-

  • বিবি ক্রিম- ব্লেমিশ বাম(Blemish Balm), যেটা “বিবি ক্রিম” নামে বিখ্যাত, এমন একটি ক্রিম যা স্কিনকে ময়েশ্চারাইজড রাখবে, ইউ ভি রে এবং অন্যান্য ক্ষতিকর রশ্মি থেকেও প্রোটেক্ট করবে।
  • কন্সিলার- চোখের নিচের কালচে ভাব দূর করতে চাইলে কন্সিলার প্রয়োজন। এছাড়া ব্রণের দাগ হাইড করতেও কন্সিলার দারুন কাজ করে।
  • ক্রিম ব্লাশ – কিউট লুক চাইলে অবশ্যই রোজি পিংক টোনের একটি ক্রিম ব্লাশ কিনে নিতে পারেন, যা সব স্কিনের সাথেই মানাবে এবং লুকটাকে আরও ব্রাইট করে তুলবে।
  • নিউট্রাল আই শ্যাডো প্যালেট – নিউট্রাল শেডের একটি প্যালেট ব্যাগে অবশ্যই রাখবেন। এইধরনের প্যালেট দিয়ে সবসময় ছিমছাম লুক ক্রিয়েট করতে পারবেন।
  • আইলাইনার – আপনার চোখগুলোকে পপ করতে চাইলে মেকআপ ব্যাগে অবশ্যই একটি আইলাইনার রাখতে হবে, যা আপনার চোখের সৌন্দর্যকে এনহ্যান্স করে তুলবে।
  • মাশকারা – মাশকারা এমন একটি প্রোডাক্ট যা রেগুলার ইউজের জন্য বা পার্টিলুকের জন্য আমার সবচেয়ে প্রিয়। মাশকারা ব্যবহারে আপনার পুরো লুকে ড্রামাটিক চেঞ্জ আনতে পারবেন।
  • নিউট্রাল লিপস্টিক / লিপ গ্লস – বয়সের সাথে মানানসই এমন কিছু কালারের লিপ গ্লস অথবা লিপস্টিক ব্যবহার করতে পারেন। মেকআপের ইম্পরট্যান্ট একটি স্টেপ হচ্ছে লিপ গ্লস অথবা লিপস্টিক অ্যাপ্লাই করা। টিনেজে বেবি পিংক, ন্যুড ব্রাউন, পিংকিশ ন্যুড, ব্রিক রেড, পীচ ইত্যাদি কালারগুলো বেশ ভালো মানিয়ে যায়।
টিনেজারদের মেকআপ এর ৬ টি অ্যাপ্লিকেশন স্টেপস




সময় নষ্ট না করে চলুন জেনে নেয়া যাক টিনেজারদের মেকআপের ৬ টি গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন স্টেপস-

১) স্কিন প্রিপারেশন
২) কন্সিলার অ্যাপ্লিকেশন
৩) বিবি ক্রিম অ্যাপ্লিকেশন
৪) একটু ব্লাশ অ্যাপ্লাই করুন
৫) আই মেকআপে ন্যাচারাল শেইড সিলেক্ট করুন 
৬) লিপস্টিক / লিপ গ্লস অ্যাপ্লাই করুন 



Post a Comment

Previous Post Next Post